দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ২৭৫ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৩২২ জনে। মোট শনাক্ত ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৭০৯ জন। মোট সুস্থ হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৪৩১ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১১৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৯৫টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৬০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ২৬ লাখ ২২ হাজার ৫৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি