বিএনপি নেতারা শুধু পরিবেশ ও সুযোগের অপেক্ষায় আছেন: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি নেতাদের কার কখন মৃত্যু হবে তা নিয়ে ভাবার সময় নেই। আমরা শুধু একটা সময় ও একটা পরিবেশের অপেক্ষায় আছি। গনজাগরণের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি জানান।

আজ (শুক্রবার) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এই কথা বলেন।

গয়েশ্বর বলেন, আমরা নতুন প্রজন্মকে বলব, আগামী আপনাদের। একাত্তরে যুদ্ধ করেছিলাম আপনাদের বয়সে। তখন স্বপ্ন ছিল আমরা বাংলাদেশ দেখব। কিন্তু যে বাংলাদেশ দেখতে চে্য়েছিলাম সেই বাংলাদেশ দেখতে পারি নাই এখনো।

তরুণদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, সেই বাংলাদেশ দেখার যে লড়াই সেই লড়াইয়ে আপনাদের পাশে আমরা আছি। আমরা সামনে থাকতে বললেও আছি, পেছনে থাকতে বললেও আছি। অর্থাৎ আমরা কখনোই আপনাদের ছেড়ে যাব না।’

এসময় কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় দোয়া মাহফিলে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান বক্তব্য দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর