পৃথিবী রক্ষায় কাজ করতে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা বিশ্বের স্কল দেশকে কম সুদে ঋণ দেওয়া, প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়া ও ঋণ মওকুফের ব্যবস্থা করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘হাই লেভেল প্যানেল-ক্লোজিং সেশন অব দ্য ইউএনএফসিসিসি রেইস টু জিরো ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার রাতে ভিডিওবার্তায় দেওয়া এক বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। খবর-ইউএনবির।

প্রধানমন্ত্রী বলেন, ‘কাল নয়, আজই পৃথিবীকে রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়ার সময়। প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়নই একমাত্র উপায় এবং ক্ষয়-ক্ষতির বিষয়টিকে মূল আলোচনায় আনতে হবে। জলবায়ু পরিবর্তন সবার জন্যই এক চূড়ান্ত বাস্তবতা হলেও, বাংলাদেশের মতো বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর কাছে এটি আরো স্পষ্ট।

তিনি আরও বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি আরো বৃদ্ধি পায়, তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা অনেক দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। বৈশ্বিক তাপমাত্রা এরই মধ্যে প্রাক-শিল্প যুগ থেকে প্রায় ১ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে উঠতে দেওয়া যাবে না

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর