রাজধানীতে ইয়াবাসহ দুইজন আটক

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১০নং সেক্টরস্থ কামারপাড়া পুলিশ বক্সের সামনে থেকে ৭ হাজার ৪৪০ পিছ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে কামারপাড়া পুলিশ চেকপোষ্টের সামনে তাদের চেক করা হলে তাদেরকে ইয়াবাসহ আটককরা হয়।

আটককৃতরা হলেন, মোঃ নাজিম উদ্দিন(৩০) ও মোঃ সেলিম(২৫)।

জানা যায়, তারা দীর্ঘদিন ধরে তুরাগ, উত্তরা, দক্ষিণখান, উত্তরখানসহ বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ তপন চন্দ্র শাহা জানান, অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের উর্ধ্বে কেহই নয়। আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। একে একে মাদক মুক্ত সুন্দর উত্তরা পশ্চিম থানা এলাকা উপহারদিতে পারবো।

তিনি আরো বলেন, এই থানার চৌকস অফিসাররা দায়িত্বশীল ও কর্মঠ। তারা সকলে দায়িত্ব পালনে ব্রত।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর