বিজয় দিবসের আগেই পদ্মাসেতুর স্প্যান বসানোর কাজ শেষ হবে

বিজয় দিবসের আগেই পদ্মাসেতুর স্প্যান বসানোর কাজ শেষ হবে বলে জানিয়েছেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিট দ্যা রিপোর্টার্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি।

এ সময় তিনি আরও জানান, ইতিমধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজের ৯১ ভাগ শেষ হয়েছে। ৪০টি স্পেনের মধ্যে ৩৭টি স্প্যন বসানো হয়ে গেছে। কর্ণফুলী টানেলের কাজও ইতিমধ্যে ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যারা কথা বলে তারাই রাতের অন্ধকারে কারফিউ জারি করে ক্ষমতা দখল করেছিল। আর যারা স্বৈরাচারী শাসন কায়েম করে তারাই এখন গণতন্ত্রের কথা বলছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর