ভারতের উত্তর প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৬ শিশুসহ ১৪ জনের প্রাণহানি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরা যাত্রীবাহী গাড়িটিকে উত্তর প্রদেশের প্রতাপগড়ে প্রয়াগরাজ-লখনৌ মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ৬ শিশুসহ ১৪ জন নিহত হয়েছে।
প্রতাপগড়ের পুলিশ সুপার অনুরাগ আর্য জানান, এই সড়ক দুর্ঘটনায় ৭ থেকে ১৫ বছর বয়সের নিহত ৬ শিশু। নিহত বাকি আটজন ছিল ২০ থেকে ৬০ বছর বয়সী।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, যোগাযোগের চেষ্টা করা হচ্ছে দুর্ঘটনার শিকার এসইউভি কার ও ট্রাকের মালিকের সঙ্গে। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
বার্তা বাজার/কে.কে