আমেরিকায় প্রাণঘাতী করোনায় এ পর্যন্ত আড়াই লাখের বেশি মৃত্যু হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, গতকাল (বুধবার) পর্যন্ত আমেরিকায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছে দুই লাখ ৫০ হাজার ৫৩৭ জন।
গতকাল দেশটিতে করোনা আক্রান্ত ৭৮ হাজার ৬৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আমেরিকায় করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর এটিই একদিনে সর্বোচ্চসংখ্যক রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড।
আসন্ন শীত মৌসুমে করোনার সংক্রমণ বাড়তে পারে
আমেরিকায় এ পর্যন্ত এক কোটি ১৫ লাখ ২৭ হাজার ৪৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বে আমেরিকাই একমাত্র দেশ যেখানে এক কোটির বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সারা বিশ্বে যত করোনারোগী রয়েছে তার প্রতি ২৬ জনের একজন মার্কিন নাগরিক।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পরিস্থিতি এর চেওে খারাপ হতে পারে। করোনার কারণে নিউ ইয়র্ক শহরে আজ থেকে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও জানিয়েছেন, স্কুল আগামী মাস পর্যন্ত বন্ধ থাকবে; এমনকি তার পরেও বন্ধ বাড়তে পারে। -পার্সটুডে
বার্তাবাজার/কে.জে.পি