সিরাজগঞ্জে সন্দেহজনক ‘জঙ্গি আস্তানা’ থেকে ৪ জনের আত্মসমর্পণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শেরখালি উকিলপাড়া এলাকায় একটি বাড়িতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানের পর চার জঙ্গি আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে বাড়িটির চারপাশে অবস্থান নেয় র‍্যাব। পরে শুক্রবার সকালে বাড়িতে থাকা চার জঙ্গি আত্মসমর্পণ করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, রাত ৩টা থেকে উকিলপাড়ার ওই বাড়িটির চারপাশে অবস্থান নিয়েছে র‍্যাব। তখন থেকেই বাড়ির ভেতর অবস্থানকারীদের শিগগিরই আত্মসমর্পণের কথা বলা হচ্ছিল। অবশেষে শুক্রবার সকালে চারজন র‍্যাবের কাছে আত্মসমর্পণ করে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে’ আমরা ওই বাড়িটি ঘিরে বিশেষ নজরদারি রেখেছিলাম।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর