সিরাজগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

‘জঙ্গি আস্তানা’ সন্দেহে সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে ওই বাড়িটি ঘিরে রেখে অভিযানের প্রস্তুতি নিচ্ছে র‌্যাব।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

তিনি বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে’ আমরা ওই বাড়িটি ঘিরে রেখেছি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র‌্যাবের আরো টিম আসছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর