দেড় লাখ পিস ইয়াবাসহ আবারও এক রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের উখিয়ায় দেড় লাখ পিস ইয়াবাসহ মিজান (২১) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার ভোরে উপজেলার ছোট বাইল্যাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিজান কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বনি আমিনের ছেলে।

এ বিষয়ে রায়ব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মাদ শেখা সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উখিয়ার ছোট বাইল্যাখালী ব্রিজের ওপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একদল মাদক কারবারি অবস্থান করছে– এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মিজান নামে ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে দেড় লাখ ইয়াবা পাওয়া যায়।

প্রাথমি জিজ্ঞাসাবাদে মিজান জানিয়েছে সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান এনে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর