স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক অরুণ মজুমদারকে বাইডেনের মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে ব্লুমবার্গ নিউজের এক সংবাদে বলা হয়েছে। তাদে দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী করা হতে পারে।
অরুণ মজুমদার এর আগে বারাক ওবামার আন্ডারসেক্রেটারি অফ এনার্জি হিসেবে দায়িত্ব সামলেছেন। অরুণের পাশাপাশি বিবেক মূর্তি নামের আরেকজন মন্ত্রিসভায় ঢুকে যেতে পারেন।
বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পরেই যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এনার্জি, ফেডারেল এনার্জি রেগুলেটরি কমিশন এবং নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনের উন্নয়নে গঠিত বিশেষ রিভিউ টিমে অন্যতম স্বেচ্ছাসেবক পরামর্শদাতা হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
অরুণের পাশাপাশি জো বাইডেনের কেবিনেটে আরও এক ভারতীয় বংশোদ্ভূত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। ওয়াশিংটন পোস্ট ও পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বিবেক মূর্তি নিয়োগ পেতে পারেন।
বার্তাবাজার/এসজে