অশ্নীল ছবি ভাইরাল, বরিশাল সিটির সাবেক নারী কাউন্সিলরের মামলা

বরিশাল সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলরের অশ্নীল ছবি ফেসবুকে আপলোড করায় তাজিন নামীক যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন।

অভিযুক্ত আবু তাজিন মোল্লা উজিরপুর উপজেলার সাতলা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর আত্মীয় স্বজন দেশে বিদেশে বিভিন্ন স্থানে থাকে। তিনি নিজে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকায় নানা বাড়ির সম্পত্তি দেখাশোনার জন্য তাজিনকে দায়িত্ব দেয়া হয়।

কিন্তু তাজিন নিজে সৎ সেজে বিভিন্ন কৌশলে তার কাছে থেকে অনেক দামী জিনিসপ্ত্রসহ টাকাও নে। বিশ্বস্ত তাজিন এক পর্যায়ে গোপনে বাদীর শয়নকক্ষে ক্যামেরা স্থাপন করে। সেখানে রেকর্ড করা বিভিন্ন ব্যক্তিগত মুহুর্তের ভিডিও দেখিয়ে বাদীর কাছে থেকে গত ১৮ সেপ্টেম্বর তাজিন দাবী করে ৫ লাখ টাকা।

যার পরে গত ২৪ সেপ্টেম্বর কোতয়ালী মডেল থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন বাদী। তাজিন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ক্ষমা প্রার্থনা করলে বাদী তাকে ক্ষমা করে দিয়ে সাধারণ ডায়েরি প্রত্যাহার করে নেয়।

কিন্তু আবারও গত ১ নভেম্বর বাদীর অশালীন ছবি প্রকাশ করে তাজিন। এরপর আপত্তিকর নানা স্ট্যাটাস দিয়ে পুনরায় তার কাছে টাকা চাঁদা দাবি করে সে। এই অভিযোগে থানায় মামলা করতে গেলে পুলিশ তার অভিযোগ গ্রহণ করেনি। বাধ্য হয়ে আদালতে এই মামলা দায়ের করেন তিনি।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনিছুর রহমান অভিযোগ আমলে নিয়ে কোতয়ালী মডেল থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী মো. সেলিম এই তথ্য নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর