শেষ হলো মুজিববর্ষের বিশেষ সংসদ অধিবেশন

প্রথমবারের মত দেশে সংসদের ডাকা কোনো বিশেষ অধিবেশন শেষ হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে গত ৮ নভেম্বর এই অধিবেশন শুরু হয়। অধিবেশনের ১০ কার্যদিবসের মাঝে ৫ কার্যদিবসে চলে বঙ্গবন্ধুর ওপর আলোচনা।

বৃহস্পতিবার রাতে অধিবেশনের সমাপনী সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠ করে শোনানোর মধ্য দিয়ে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

সংসদের এই অধিবেশন শেষ করার আগে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনী প্রস্তাব পাসের সময় সংসদে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন অধিবেশন কক্ষে তার রেকর্ড শোনানো হয়।

মুজিবর্ষের বিশেষ এই অধিবেশনে গত ৯ নভেম্বর বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে স্মারক বক্তৃতা রাখেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর ওইদিনই জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে সংসদে একটি প্রস্তাব আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই প্রস্তাবের ওপর প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতাসহ সরকারি ও বিরোধী দলের ৭৯ সংসদ সদস্য ১৯ ঘণ্টা ৩ মিনিট আলোচনা করেন। গত ১৫ নভেম্বর সংসদে সেই প্রস্তাবটি গ্রহণ করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর