ব্যাডমিন্টন খেলতে গিয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যাডমিন্টন খেলতে গিয়ে মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।

সূত্র জানায়, রাতের বেলা বাজিতপুর থানার সামনে বানানো ব্যাডমিন্টন কোর্টে খেলার সময় তিনি হসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে দ্রুত তাকে
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন চিকিৎসকগণ।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাজিতপুর থানার ওসি মো. মাহজারুল ইসলাম বলেন, মাইজচর ইউনিয়নের পার কচুয়া গ্রামের মৃত আবদুল মজিদ মাস্টারের ছেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান স্ত্রী ও দুই ছেলেসহ পরিবারের লোকজনকে নিয়ে বাজিতপুর পৌরসভার চারবাড়ি এলাকায় শশুর বাড়ির পাশে একটি ভাড়ায় ফ্ল্যাট বাসায় বসবাস করতেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর