‘মাদক ব্যবসায়ী সাবেক এমপির বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন?’

সরকারি বিভিন্ন সংস্থার করা মাদক ব্যবসায়ীর তালিকায় থাকা সরকার দলের একজন সংসদ সদস্য ও তার পরিবাএর ২৬ সদস্যের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন বিএনপির দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা।

আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০২০–এর ওপর আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুর রহমান ওরফে বদিকে ইঙ্গিত করে এই প্রশ্ন করেন।

তিনি বলেন, দু-একজন খুচরা মাদক ব্যবসায়ীকে বিচারবহির্ভূত হত্যার আওতায় এনে মাদক নির্মূল করা যাবে না। সরকা মাদক নির্মুলের চেষ্টা করলে দুই বছরে কী করে ৮০০ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়?

রুমিন ফারহানা বলেন, বন্দুকযুদ্ধের পরও কক্সবাজারে মাদক কেনাবেচা বেড়েছে। সুতরাং বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ করা যাবে না। গোড়ায় হাত না দিলে সমস্যার সমাধান হবে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর