চলমান করোনা পরিস্থিতিতে দেশের স্কুল কলেজ খুলে দিয়ে সরকার বাচ্চাদের জীবিনে ঝুঁকির মধ্যে ফেলতে চায়না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে আজ রাতে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশেও করোনা আসা শুরু হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। আগাম বুকিং দেয়া আছে ভ্যাকসিনেরও।
এর আগে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন পুনরায় শুরু হয়।
বার্তাবাজার/এসজে