সংসদে পাশ হল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল

দেশের মাদ্রাসা শিক্ষার উন্নতির জন্য সামরিক সরকারের আমলে প্রণীত মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ ১৯৭৮ রহিত করে সংসদে পাশ হয়েছে ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল-২০২০’। এই বিলে অন্যসব শিক্ষা বোর্ডের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের অবসরের বয়সসীমাও ৬০ বছর নির্ধারণ করার বিধান পাশ হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদের স্থিরকৃত আকারে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিলটি সংসদে প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রস্তাব পাশের আগে তিনি বিলের ওপর আনা তিনটি বিষয়ের ওপর সংশোধনী গ্রহণ করেন। অন্যান্ন সংশোধনীগুলো বাছাই কমিটিতে প্রেরণ ও জনমত যাচাই কন্ঠভোটে নাকচ হয়ে যায়।

হাই কোর্টের নির্দেশনামতে সামরিক শাসনামলে প্রণীত যে সকল আইন বা অধ্যাদেশের এখনও প্রয়োজন আছে সে আলোকে এতদিন ধরে চলে আসছিল মাদ্রাসা শিক্ষা বোর্ড

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর