এবার পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শারমিন শাহানাজ বিষয়টি বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত জানান, গত ১৮ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসানের নমুনা সংগ্রহ করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার রাতে প্রাপ্ত রিপোর্টে ইউএনও মোঃ নাহিদ হাসানের করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানা গেছে।
এ দিকে, গত ১৬ নভেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান ও সহকারি ভূমি কমিশনার একেএম লুৎফুর রহমান।
পাকুন্দিয়া উপজেলায় মোট ১৭৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৬৪ জন। মৃত্যু হয়েছে ৩ হন। এখনো ৭ জন করোনা পজেটিভ আছে।
বার্তা বাজার/হুমায়ূন কবীর/শাহরিয়া