নবম-দশম শ্রেণিতে থাকবে না গ্রুপ বিভাজন: শিক্ষামন্ত্রী

নতুন কারিকুলামে নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থাকছে না। হবে সমন্বিত কারিকুলাম। ২০২২ সাল থেকে এটি কার্যকর হবে বলে জনিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদে এ কথা বলেন তিনি।

এর আগে, সন্ধ্যা ৬টা ৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন পুনরায় শুরু হয়।

এদিকে এক বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রী জানান, করোনা মহামারির কারণে সহসাই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শিক্ষাপ্রতিষ্ঠান না খুলে বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার কথা ভাবছে সরকার।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর