চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আড়াইশোর বেশি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে এক বৈঠক শেষে ইসি সচিব এসব তথ্য জানান।
তিনি বলেন, ইভিএম ও ব্যালট দু’ভাবেই ভোট নেয়া হবে, তবে প্রথম ধাপের নির্বাচনে ইভিএম ব্যবহার হবে। পৌর নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা হবে। করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু করা হবে।
এমপি নিক্সনের সম্পর্কে ইসি সচিব বলেন, তদন্ত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হয়েছে। সেখান থেকে আইন বিভাগে পাঠানো হয়েছে। যে পর্যবেক্ষণ এসেছে তা আইন অনুযায়ী নিরীক্ষা করা হবে। এরপরই ফরিদপুর নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।
বার্তাবাজার/এজে