মুন্সীগঞ্জের শ্রীনগরে অবস্থিত সদাই ঘর এগ্রো ফার্ম এন্ড বেকারীর ফ্যাক্টরি পরিদর্শন করেছেন জনপ্রিয় নাট্য পরিচালক ও অভিনেতা সালাউদ্দিন লাভলু।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল ৪ টায় সদাই ঘর এগ্রো ফার্ম এন্ড বেকারীর পক্ষে উপজেলার হাসাড়া ইউনিয়নের সাতগাঁও গ্রামের ওই ফ্যাক্টরি পরিদর্শনে আসেন অভিনেতা সালাউদ্দিন লাভলু ও তার পরিবারের সদস্যর।
এসময় সদাই ঘর এগ্রো ফার্ম শ্রীনগর ফ্যাক্টরি ও সদাই ঘর মেগাশপ স্বত্ত্বাধীকারী মো. জসিম উদ্দিন, বার্তা বাজার মুন্সীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম চমক তার সাথে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলায় সদাই ঘর মেগাশপের শুভ উদ্বোধন করা হবে।
বার্তাবাজার/অমি