বরিশালে বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার

বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন খালের মধ্যে থেকে বস্তাবন্দী অবস্থায় এক নারীর (৩০) অর্ধ গলিত ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা। গৌরনদী মডেল থানার ওসি তদন্ত তৌহিদুজ্জামান জানান, বিকেল তিনটার দিকে স্থানীয়রা বার্থী বাজারের পূর্ব পাশে খালের মধ্যে বস্তা ভর্তি লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

তিনি আরও জানান, নিহত ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে হত্যার পর বস্তায় ভরে লাশটি খালের মধ্যে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর