মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে সাড়ে ৩ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে ৩৯৩ পাউন্ড অবৈধ কারেন্ট জাল ও ৫ হাজার পিস ববিন জব্দ করা হয়েছে। এসব জাল ও ববিনের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৪৬ হাজার টাকা।

নৌ পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সদরের পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকার শাহাবুদ্দিন, শফি ও আক্তারের মেইল থেকে এসব জাল ও ববিন জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্বে দেয় মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খাঁন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় নৌ পুলিশ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. টিপু মুন্সী।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর