মাদকসহ ভৈরবের কাউন্সিলরের ২ পুত্র ও সাংবাদিক আটক

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের থেকে ৬৬ বোতল ফেন্সিডিল, একটি ওয়াকিটকি ও একটি জীপ গাড়ীসহ চারজন আটক করেছে র‌্যাব-১৪। বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নাঈম হোসেন (২০), আবিদ হোসেন (১৯), মহিশীনুর রহমান হৃদয় (২৩) ও মো. রুবেল মিয়া (২১)।

তাদের মধ্যে নাঈম হোসেন ও আবিদ হোসেন ভৈরব পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার লক্ষীপুর এলাকার মোশারফ হোসেন মিন্টুর ছেলে। মহিশীনুর রহমান হৃদয় ভৈরবের তাতারকান্দি এলাকার প্রয়াত সাংবাদিক আবুল কালামের ছেলে। সে ভৈরব থেকে প্রকাশিত দৈনিক গৃহকোণ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং কিশোরগঞ্জ জেলা শহর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ওয়াননিউজ২৪বিডি.কম এর ভৈরব প্রতিনিধি। আটক অপর তরুণ মো. রুবেল মিয়া ভৈরবের কমলপুর মধ্যপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে।

বৃহস্পতিবার বিকালে র‌্যাব-১৪ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন নেতৃত্ব আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালায়।

আভিযানিক দল আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ও ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর তল্লাশি চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে।

এসময় একটি জীপ গাড়িসহ নাঈম হোসেন, আবিদ হোসেন, মহিশীনুর রহমান হৃদয় ও মো. রুবেল মিয়া কে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ১ টি স্কুল ব্যাগ থেকে ৬৬ বোতল ফেন্সিডিল, একটি ওয়াকিটকি, স্টিলের লাঠি ও মাদক বিক্রর নগদ ৭০ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩৫ লাখ ২০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর