‘পুরুষ বিষয়ক মন্ত্রণালয়ের’ দাবিতে মানববন্ধন

পুরুষদের সুরক্ষায় আইন পাশ করে পুরুষ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার জন্য রাজধানীতে মানববন্ধন ও র‍্যালী করেছে দু’টি সংগঠন। আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মেনস রাইটস ফাউন্ডেশন ও জাতীয় পুরুষ সংস্থা পৃথক কর্মসূচীতে এই দাবি জানায়।

সকাল ১০টার দিকে মেনস রাইটস ফাউন্ডেশন প্রথম র‍্যালি বের করে। র‍্যালি শেষে তারা আবার প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে।

কর্মসূচীতে অংশ নেয়া বক্তারা জানান, এ দেশে নারীদের জন্য আইনি সুরক্ষার ব্যবস্থা থাকলেও পুরুষদের জন্য তা নেই। পুরুষেরা ঘরে-বাইরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। সকল ক্ষেত্রে পুরুষরা এখন বৈষম্যের শিকার।

তারা আরও জানান, পুরুষের জন্য কোনো আইন ও মন্ত্রণালয় না থাকার তাঁরা বৈষম্যগুলো তুলে ধরতে ব্যর্থ হন। তাই তাঁরা পুরুষ নির্যাতন আইন, পুরুষবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন দাবি জানান।

মেনস রাইটস ফাউন্ডেশনের কর্মসূচিতে সংগঠনটির সভাপতি শেখ খায়রুল, মহাসচিব ফারুক শাজেদ, ঢাকা মহানগরের সদস্যসচিব মাজেদ ইবনে আজাদ, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক লিটন গাজী, জার্মানিপ্রবাসী মাজাহার মান্নান, সাংবাদিক আয়াতুল্লাহ, আইন উপদেষ্টা তানভীর হায়দার প্রমুখ অংশ নেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর