পদ হারালেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অব্যহতি দেয়া হয়েছে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম হিরু ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুঁইয়াকে।

তাদের স্থলে সহ-সভাপতি জিএম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মো. আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। অব্যহতির নির্দিষ্ট কারণ উল্লেখ না করা হলেও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার স্বার্থে এই দুই নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর