ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে ময়মনসিংহে ১২টি মানুষের মাথার খুলি ও শরীরের নানা অংশের দুই বস্তা হাড়গোড়সহ গ্রেফতার বাপ্পীকে ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আ. হাই এ আদেশ দেন।
শনিবার (১৫ নভেম্বর) রাত ২টার দিকে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার একটি বাসা থেকে ১২টি মানুষের মাথার খুলি ও শরীরের নানা অংশের দুই বস্তা হাড়গোড় উদ্ধার করা হয়।
এছাড়া প্রক্রিয়াজাত করার বিপুল কেমিকেলও উদ্ধার করা হয় বাপ্পীর কাছ থেকে। পরদিন রোববার (১৫ নভেম্বর) কোতোয়ালি মডেল থানায় বাপ্পী ও তার সহযোগী শাকিলকে আসামি করে মামলা করে পুলিশ।
বার্তাবাজার/কে.জে.পি