গাইবান্ধার পূর্ব বোয়ালী গ্রামে মাটি চাপা পড়ে শ্রমিক মনজু মিয়া (৪০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার কি পাড়া ইউনিয়নের পূর্ব কি পাড়া গ্রামের নেওয়াজ আলীর ছেলে।
বৃহস্পতিবার সদর উপজেলার পূর্ব বোয়ালী গ্রামে মনজু মিয়াসহ ১৪ জন শ্রমিক বাঁশঝাড় সংলগ্ন এলাকায় মাটিকাটার কাজ করছিল। বাঁশঝাড়ের পাশে দুপুরের খাবারের জন্য বসলে হঠাৎ করে বাঁশঝাড়ের পাড় ভেঙ্গে পড়ে। এসময় অন্যান্যরা দৌড়ে সরে গেলেও মনজু মিয়া মাটির নিচে চাপা পড়ে।
এসময় আশপাশের লোকজন এবং ফুলছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত তাকে মাটির নিচ থেকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় মজনু মিয়াকে চিকিৎসক মৃত ঘোষনা করে।
বার্তাবাজার/অমি