কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জীর ব্যক্তিগত মোবাইলে কুপ্রস্তাব দিয়ে ক্ষুদেবার্তা পাঠানোর অভিযোগে খুলনার সোনাডাঙ্গা থেকে মাহবুবুর রহমান (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদনও করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে একদিনের রিমান্ডে পাঠান।
আটককৃত মাহাবুবুর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ৬/১ বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলম সাহেবের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে।
জানা যায়, ভুক্তভোগী শ্রাবন্তী চ্যাটার্জী ভারতীয় হাইকমিশোনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে অভিযোগ করেছিলেন। সেই সূত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ পুলিশের হেড কোয়ার্টার্সের নির্দেশে খুলনার সোনাডাঙ্গা থানায় গত ১৬ নভেম্বর মামলাটি দায়ের করা হয়।
বার্তাবাজার/এসজে