কলাপাড়ায় গৃহবধূর লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ শিরিন আক্তারের (২০) মৃতদেহ পুলিশ কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়ার ভাড়া বাসা থেকে আজ বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে।

স্বামী ট্রলি চালক মিঠু সিকদার পালিয়ে গেছে। নিহতের বাবা মোখলেছ হাওলাদার জানান, তার মেয়েকে মিঠু পরিকল্পিতভাবে হত্যা করে গা ঢাকা দিয়েছে। তিনি সকালে গিয়ে ঘরের বাইরে থেকে ছিটকানি দেয়া দেখতে পায়। দরজা খুলে শিরিনকে কম্বল গায়ে বিছানায় ঘুমে মনে করে ডাকাডাকি করেন।

সারা-শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। বিছানার পাশেই আড়ার সঙ্গে একটি ওড়না ঝুলন্ত দেখতে পায়। জামাই মিঠু লাপাত্তা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

চাকামইয়া ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের শিরিনের সঙ্গে মাত্র নয় মাস আগে আমতলীর বান্দ্রা গ্রামের বশির সিকদারের ছেলে মিঠুর বিয়ে হয়। এলাকায় ক্ষোভ ও শোকাবহ অবস্থা বিরাজ করছে। বিয়ের পর থেকে শিরিনকে নিয়ে মিঠু পৌর শহরের নাচনাপাড়া মহল্লার জাহাঙ্গীর গাজীর বাড়িতে ভাড়া থাকত। থানায় মামলার প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর