চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামে একটি আবাসিক হোটেল থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সদরঘাট থানাধীন আনু মাঝির ঘাট সংলগ্ন সিটি গেস্ট হাউজ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের কথা জানায় পুলিশ।

সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা মাহমুদ পিয়াল জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে সদরঘাট থানাধীন সিটি গেস্ট হাউজ হোটেল হতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা হোটেলের একটি কক্ষ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি।

তিনি আরও বলেন, হোটেল কক্ষে একটি মোবাইল নম্বর ব্যতীত আর কোন তথ্য পরিচয় পাওয়া যায়নি। পুলিশ নম্বরটিতে যোগাযোগ করেছে এবং মৃত ব্যক্তির পরিচয় অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর