যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ১৩ পিস স্বর্ণের বার যাহার ওজন (১কেজি ৪৭৩ গ্রাম) সহ আশিক (৪০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এ স্বর্ণের বার সহ তাকে আটক করা হয়।আটক স্বর্ণ পাচারকারী হলেন,ঝিকরগাছা থানাধীন উত্তর দেওলি গ্রামের সৈয়দ আলীর ছেলে আশিক(৪০)।
বিজিবি জানায়, যশোর থেকে লোকাল বাসে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে একজন পাচারকারী রওনা হয়েছে, এমন গোপন সংবাদে আমড়াখালী চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় একটি লোকাল বাসে তল্লাশি চালালে আশিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।
পরে তার কোমরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ১৩ পিস (ওজন ১কেজি ৪৭৩ গ্রাম) স্বর্ণের বার পাওয়া।আটক স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১কোটি ৯ লক্ষ ২ শ’ টাকা বলে জানায় বিজিবি।
বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের ইনচার্জ সুবেদার শাহীন ‘বার্তাবাজার’কে জানান, আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/অমি