যশোরের শার্শা উপজেলার বসতপুর ২ নম্বর কলোনি এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ মোঃ মিলন মিয়া (২৫)ও সোহাগ হোসেন (২৬) নামে ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর)রাতে তাদেরকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা গ্রামের আঃ মজিদ এর ছেলে মোঃ মিলন হোসেন (২৫) ও সোহাগ হোসেন (২৬) একই এলাকার আবু বক্কার সিদ্দিক’র ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ বদরুল আলম খান বার্তাবাজার কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের (এসআই)মোঃ আনোয়ারুল আজিম সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানাধীন বসতপুর ০২ নং কোলনী গ্রামস্থ জামতলা টু বালুন্ডা গামী পাকা রাস্তায় পথিক মসজিদ চৌরাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে গাঁজাসহ আসামিদের কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।
তিনি আরো জানান, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/অমি