রাজধানীর ওয়ারী এলাকায় অবস্থিত বলধা গার্ডেন সংলগ্ন একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে কাজ করছে।
আজ (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা এখনো নিশ্চিত করা যায়নি
বার্তাবাজার/এসজে