পি কে হালদারের দেশে ফেরা ও গ্রেফতারের পদক্ষেপ জানতে রুল জারি

প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের পর কানাডায় পাড়ি জমানো পি কে হালদার দেশে ফিরিয়ে আনা ও গ্রেফতারের বিষয়ে সরকারের পদক্ষেপ কি তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী ১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্টদের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

তবে, পিকে হালদারের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের করা এক আবেদনের মাধ্যমে তিনি দেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু তিনি দেশে ফেরেননি বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ আমলে নিয়ে হাইকোর্ট এই রুল জারি করেন।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর