পটুয়াখালীর দশমিনায় নাসরুল আলম হাওলাদার নজরুল ইসলাম (৪৫) নামে এক জেলের বস্তাবন্দী গলাকাটা লাশ উদ্ধার করেছেন দশমিনা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামের নিজ রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত ফজলুল হক হাওলাদারের ছেলে।
পটুয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. ফারুক হোসেন জানান, নিহত নজরুল ইসলাম বুধবার রাতে স্ত্রী রিনা বেগমের সাথে ঘুমিয়ে ছিলেন। পরবর্তীতে তাহাজ্জুতের নামাজ পড়তে উঠে রিনা বেগম তার স্বামীর লাশ দেখতে পান। পরে থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
স্থানীয় অনেকেই বলছেন তার ছেলে ইমরান ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ তাকেও সন্দেহের তালিকায় রেখেছে। অন্যান্য পারিপার্শ্বিক বিষয় গুলোও পুলিশ নজরে রাখছে। তদন্ত শেষে মূল বিষয় জানা যাবে।
এদিকে, ঘটনার পর থেকে নিহত নাসরুল আলম হাওলাদার নজরুল ইসলামে ছেলে ইমরান নিখোঁজ রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী প্রেরণ করেছেন।
বার্তাবাজার/এসজে