আবারো এনজিওগ্রামের সিদ্ধান্ত রিজভীর

অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আবারও এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছেন।

ল্যাব এইড হাসপাতালের অধ্যাপক ডাঃ সোহরাবুজ্জামানের নেতৃত্বে মেডিকেল বোর্ড আগামী শনিবার (২১ নভেম্বর) ফের তার এনজিওগ্রাম করে হার্টের অবস্থা দেখে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন বিএসএমএমইউ’র হৃদরোগ বিশেষজ্ঞ ও রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ডাঃ মনোয়ারুল কাদির বিটু।

এর আগে গত ১৫ অক্টোবর ল্যাবএইড হাসপাতালে রিজভীর হার্টের এনজিওগ্রাম করা হয়। এ সময় তার হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়।

বিএসএমএমইউতে গত ১১ নভেম্বর হার্টের এমপিআই (Myocardial Perfusion Imaging) টেস্ট করা হয়। পরীক্ষায় কিছু সমস্যা ধরা পড়ে।

রিজভী পরবর্তী চিকিৎসা নিতে গত সোমবার থেকে আবার ল্যাবএইড হাসপাতালের ৬০১ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন।

রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর হার্টের ভায়াবিলিটি (কার্যক্ষমতা) দেখার পর পরবর্তী চিকিৎসা সম্পন্ন করা হবে।

উল্লেখিত, গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় রিজভীর হার্ট অ্যাটাক হয়।

রুহল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, ‘স্যার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর