দেশের সব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিযেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের নির্দেশনা দিয়েছেন। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি সরকার ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০’ উদ্বোধনকালে এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, এ পর্যন্ত দেশে ৪৩৬টি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়েছে। ২০২১ সাল নাগাদ আরও ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এর ফলে তখন ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৫৬৫টি। এছাড়া ১১টি আধুনিক মডেল ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের উন্নত প্রশিক্ষণের জন্য বঙ্গবন্ধু ফায়ার একাডেমী স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে আমাদের কর্মীদের দেশেই উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব। শুধু তাই নয় বিদেশ থেকেও লোকজন এসে এখানে প্রশিক্ষণ নিতে পারবে, এখানে সেই ক্যাপাসিটি থাকবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর