জিম্বাবুয়ের ১টি স্কুলে করোনায় আক্রান্ত ১০০ শিক্ষার্থী

জিম্বাবুয়ের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি উচ্চ বিদ্যালয়ে ১০০ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে।

এদিকে দেশটিতে মহামারী সংক্রমণের ২য় ঢেউয়ের আশংকা বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার দেশটির সরকার একথা বলেছেন। খবর এএফপি’র।

সরকারি মুখপাত্র নিক মংওয়ানা এক টুইটার বার্তায় জানান, মতাবেলাল্যান্ড নর্থে সীমান্তবর্তী জন তলাচ মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১০০ শিক্ষার্থী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

তবে কখন এসব শিক্ষার্থীর করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে, সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ না করে জানান, শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ পর্যন্ত জিম্বাবুয়েতে কোভিড-১৯ রোগে ৮ হাজার ৮৯৭ জন আক্রান্ত এবং ২৯৭ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসের কারনে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে গত মার্চে দেশটির সব স্কুল বন্ধ করে দেয়া হয়। পরে সংক্রমণের হার হ্রাস পাওয়ায় সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো আবারও খুলে দেয়া হয়।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর