পাবনায় গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানে ৫ কেজি গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে কোম্পানী কমান্ডার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে পাবনা সদর উপজেলা দিঘলকান্দি পূর্বপাড়া র‌্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত মোঃ আজমত আলী (২১) দিঘলকান্দি পূর্বপাড়া গ্রামের মোঃ বন্দের প্রামানিক ছেলে।

জিজ্ঞাসাবাদে র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ নিজ বসত বাড়ীতে রোপন করিয়া অত্র এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

তার বিরুদ্ধে পাবনা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়েরে করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর