ক্রিকেটারদের করোনা পরীক্ষা আগামীকাল

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এ পর্যায়ে সকল ক্রিকেটার ও দলের অন্যান্য সবাইকে জৈব সুরক্ষা বলয়ে আনার জন্য আগামী শুক্রবার করোনা পরীক্ষা করা হবে সবার। ইতোমধ্যে প্রস্তুতি পর্ব প্রায় শেষ। স্পন্সররা তাদের পছন্দ মতো দশ সজিয়েছেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, টুর্নামেন্টের সঙ্গে জড়িত ক্রিকেটার ও দলের অন্যান্য সদস্য ছাড়াও হোটেলকর্মী, মাঠকর্মী থেকে শুরু করে সবাই জৈব সুরক্ষার বলয়ের মধ্যে থাকতে হবে।

তিনি বলেন, ‘আগামীকাল শুক্রবার পাঁচ দলের ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হবে। আর দলগুলো হোটেলে উঠবে ২১ নভেম্বর। এর আগেই অবশ্য হোটেল কর্মী এবং ৫০ জন গ্রাউন্ডসম্যানের করোনা পরীক্ষা করা হনে। গ্রাউন্ডসম্যানদের থাকার জন্য মিরপুর ক্রীড়াপল্লীতে ব্যবস্থা করা হবে। সেখান থেকেই তারা যেন মাঠে তাদের যাওয়া আসা করতে পারে সেই পথটা কিভাবে নিরাপদ রাখা যায় সেজন্য আমরা দেখেছি, পরিদর্শন করেছি। জৈব সুরক্ষা বলয়টা যাতে ঠিক থাকে।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর