বগুড়ায় ফিল্টার কারখানার চাকরিচ্যুত ৯৭ শ্রমিক আমরণ অনশনে

বকেয়া বেতনসহ চাকুরি ফিরে পাবার দাবিতে আমরণ অনশনে বসেছেন বগুড়ার বিসিক শিল্প নগরী এলাকার ইঞ্জিন ফিল্টার তৈরির কারখানার চাকুরিচ্যুত শ্রমিকরা।

বুধবার সন্ধ্যার পর থেকে বগুড়া মটরস ও পাওয়ার ফিল্টার কোম্পানির মূল ফটকের সামনে এই অনশন কর্মসূচি শুরু করেন প্রতিষ্ঠানটির চাকুরিচ্যুত ৯৭ জন শ্রমিক।

চাকুররিেচ্যুত শ্রমিকরা জানান, করোনার কারণে গেলো জুন মাসে হঠাৎ করেই কারখানায় ছুটির নোটিশ টানায় কর্তৃপক্ষ। পরের মাসে নতুন কিছু শ্রমিক নিয়োগ দিয়ে কারখানা আবারো চালু করা হলেও পুরনো ৯৭ জন শ্রমিককে আর কাজের সুযোগ দেয়া হয় নি। বিনানোটিশে এভাবে চাকুরি হারাবার তারা মালিক পক্ষ এবং আঞ্চলিক শ্রম দফতরে বারবার ধর্না দিয়েও চাকুরি ফিরে পান নি।

কারখানার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন জানান, একদিকে তারা বেকার হয়ে পড়েছেন, অন্যদিকে ৬ মাসের বেতন বকেয়া রয়েছে তাদের। তাই কোনো সুরাহা না পেয়ে তারা আমরণ অনশনে বসেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবার কথাও জানিয়েছেন এই শ্রমিক নেতা।

বার্তাবাজারে/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর