কক্সবাজারে রিসোর্টের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে একটি আবাসিক রিসোর্টের ৮ তলা থেকে পড়ে বাবু শেখ (২০) নামের এক পর্যটকের প্রান হানি ঘটেছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের কলাতলী পর্যটন এলাকায় সী ক্লাসিক রিসোর্টে এই ঘটনা ঘটে।

রিসোর্টের রেজিষ্ট্রার সূত মতে, সে টাঙ্গাইল জেলার পৌরসভার ১৪ নং ওয়ার্ডের খান ছুরের ছেলে বলে জানা গেছে। মঙ্গলবার টাঙ্গাইল সদরের ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে ৫৩ জনের একটি দল কক্সবাজারে ভ্রমণে এসে শহরের সী ক্লাসিক রিসোর্টে উঠেন।

নিহতের সাথে আসা আব্দুল্লাহ আল আমিন শান্ত জানান, বুধবার বিকাল ৫ টায় দলটি টাঙ্গাইল ফেরার কথা ছিল। এসময় বাসে উঠার আগ মুহুর্থে বাবু শেখ ৮ তলার ছাদ থেকে লাফ দেয়। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনা প্রত্যক্ষদর্শী সিয়াম নামের একজন জানান, আমরা কয়েক জন আগে থেকেই ৮ম তলায় অবস্থান করছিলাম। বাবু শেখ ছাদে উঠে কিছু বুঝে উঠার আগেই ব্যাগ মোবাইল ছাদে রেখে নীচে লাফ দেয়।

এদিকে, কক্সবাজার জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা: আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে চিহ্ন গুলোর ব্যাপারে ময়নাতদন্তের আগে নিশ্চিত কিছুই বলা যাচ্ছেনা।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার মো: সেলিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বার্তাবাজারে/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর