কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীর ধর্ষণ মামলার রায়, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ৩টায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার এ রায় ঘোষণা করবেন।
এর আগে ১২ নভেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১৯ নভেম্বর দিন ধার্য করেন। ১৩ কার্যদিবসে মামলাটির বিচার কার্যক্রম শেষ হয়েছে।
গত ৫ জানুয়ারি ওই ছাত্রী ধর্ষণের শিকার হন।
এ ব্যাপারে মামলার বাদী বলেন, ‘আসামি মজনুর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি। যেহেতু সরকার ধর্ষণের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করেছে। তাই আসামির মৃত্যুদণ্ড চাই।’ তবে আসামিপক্ষের আইনজীবীর দাবি মজনু মামলা থেকে খালাস পাবেন।
বার্তাবাজার/আর.আর