চাঁপাইনবাবগঞ্জে ধানের ট্রলি উল্টে পানিতে পড়ে নিহত হয়েছেন ৭ কৃষক। এতে আহত হয়েছেন আরও ৫ কৃষক ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু , একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম ও লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ হোসেন বিষয় টি নিশ্চিত করেছেন।
এতে ঘটনাস্থলেই ৭ কৃষক মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার এবং আহত ৫ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বার্তাবাজার/আর.আর/এএস