সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়ে অস্ত্র প্রদর্শন করা সিলেটের সেই মহসিন তালুকদার নিজেও হিন্দুদের বিয়েতে বেশ আনন্দে অংশ নিয়েছেন।
কলকাতায় একটি কালীপূজার অনুষ্ঠানে সাকিব আল হাসান অংশ নিয়েছেন বলে মিডিয়ায় সংবাদ প্রচার হলে রাগে ও ক্ষোভে মহসিন তালুকদার নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তাকে হত্যা করার হুমকি দিয়েছেন।
অথচ তার ফেসবুক আইডিতে দেখা যায় ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর তিনি সিলেটের পনিটুলা এলাকায় অবস্থিত চৈতন্য মন্দিরে ‘অজয়’ নামের এক হিন্দু ব্যাক্তির বিয়েতে অংশ নিয়েছেন। সেখানে তাক্বে বেশ হাসোজ্জল অবস্থায় দেখা যায়। তার এই পোস্টে ফেসবুক ব্যবহারকারীরা এখন নানা ধরণের মন্তব্য করছেন। কেউ গালি দিচ্ছে আবার কেউ কেউ তার পাশে থেকে সমর্থন দিচ্ছে্ন।
মহসিন তালুকদারের ফেসবুক আইডিতে পোস্ট করা আছে বিএনপির সমর্থনে অনেক পোস্ট। ছাত্রদলের কারাবন্দি সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের সাথেও তার ছবি রয়েছে। তাছাড়া খালেদা জিয়ার মুক্তি ও মির্জা ফখরুলের সমাবেশেও তিনি অংশ নিয়েছেন।
এদিকে সাকিব আল হাসান কলকাতার কালীমন্দিরে পূজায় উপস্থিতির ইস্যুতে মানুষের সমালোচনার মুখে গত সোমবার সন্ধ্যায় ইউটিউবে একটি ভিডিও আপলোড করেন। সেখানে তিনি ঘটনার বিস্তারিত জানিয়ে বিষয়টা খোলাসা করে দেন। পাশাপাশি তিনি ভক্তদের কাছে ক্ষমাও চান। বুধবার মাঠে অনুশীলনে আসার সময় নিজের নিরাপত্তার জন্য একজন ‘অস্ত্রধারী’ দেহরক্ষীও সাথে করে নিয়ে আসেন।
বার্তাবাজার/এসজে
‘