পিস্তল কিনে তোপের মুখে পদ ছাড়লেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী

না জেনে জার্মানির উগ্রপন্থী দল নর্ডক্রুয়েজের এক সদস্যের কাছ থেকে শিকারের জন্য ২০১৮ সালে পিস্তল কিনেছিলেন জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রী কাফিয়ের। পরে ২০১৯ সালে ওই ব্যবসায়ীর পরিচয় জানতে পারে জার্মান সরকার।

কিন্তু এমন একজন ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্র কেনায় অনেকেই সন্দেহ প্রকাশ করে বলেন, উগ্রপন্থীদের সাথে যোগসাজশ আছে মন্ত্রীরও। অবশেষে সকল সমালচনা বন্ধে গত মঙ্গলবার তিনি স্বীয় পদ থেকে সরে দাঁড়ান। পাশাপাশি জানান, তিনি উগ্রদের সাথে জড়িত নয়।

তিনি দুঃখপ্রকাশ করে বলেন, ‘‘এ বিষয়টির জন্য আমি দুঃখ প্রকাশ করছি৷ তবে আমি দুঃখ প্রকাশ করছি অস্ত্র কেনার জন্য নয়, কেনার প্রক্রিয়াটির জন্য৷ আমি এমন একজন থেকে অস্ত্র কিনেছি যার কাছ থেকে আমার এটি কেনা উচিত হয়নি৷’’

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি একটি রাজ্যের গোয়েন্দা দপ্তরের প্রধান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত কাফিয়ের খ্রিষ্টিয় গণতন্ত্রী দলের রাজ্যে প্রধানের দায়িত্ব পালন করেছেন৷

সূত্র-ডয়েচে ভেলে বাংলা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর