কটিয়াদীতে বজ্রপাত রোধে তালবীজ রোপণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মুজিববর্ষে প্রাকৃতিক দূর্যোগ, বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি’র উদ্যোগে তালবীজ রোপণ কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর-দশপাখি সড়কের দুইপাশে তালবীজ রোপণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঞা লিটন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুকুল, রক্তদান সমিতি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম জুয়েল, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল, রক্তদান সমিতি’র সদস্য- প্রবাসী হাদিউল ইসলাম রোকন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমরান হাসমী মুন্না, সমাজসেবক কামাল হোসেন, শিক্ষক সুমন বাপ্পী, মো. সেলিম, ক্রিকেটার আরিফুল ইসলাম সোহাগ, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, তাজুল ইসলাম হিমেল, শাহজাহান হৃদয়, আবুল হোসেন, তৌহিদুল ইসলাম, শহিদুল্লাহ, নজরুল ইসলাম, রোবেল, রাসেল, নাজমুল হক অর্ণব, শাহরিয়ার মাসুম, ফজলে রাব্বী, ফাহিম, বাপ্পী, শ্রাবণ, নাহিদ প্রমূখ।

এ কর্মসূচীতে দুই শতাধিক তালবীজ রোপণ করা হয়।

বার্তা বাজার/শাহরিয়া হৃদয়

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর