ভারত-চীনের বিতর্কিত ভূখণ্ড লাদাখকে চীনের অংশ হিসাবে দেখিয়ে ক্ষমা চেয়েছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম টুইটার। এ বিষয়ে যৌথ সংসদীয় কমিটিকে লিখিতভাবে অবহিতও করেছে তারা। আগামী ৩০ নভেম্বরের মাঝে আগের ভুল সংশোধন করে নেয়ার কথাও তারা উল্লেখ করেছে লিখিত বক্তব্যে।
যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান মীনাক্ষী লেখি ভারতীত সংবাদ মাধ্যম পিটিআইকে জানান, ‘‘টুইটার আইনসি’র চিফ প্রাইভেসি অফিসার ডেমিয়েন কেরিয়েন স্বাক্ষরিত হলফনামা জমা দিয়ে ক্ষমা চেয়েছে টুইটার। ভারতীয়দের আবেগে আঘাত করার জন্য দুঃখপ্রকাশ করেছে তারা।
এর আগে লাদাখে চীনের সঙ্গে সীমান্ত সংঘাত চলাকালীন অক্টোবরে এ বিতর্কের সূত্রপাত হয়। তখন লাদাখের লেহ্-তে গিয়ে টুইটারে একটি ছবিতে জিয়ো লোকেশন ট্যাগ করেন সংবাদমাধ্যমের এক কর্মী। ওই জিয়ো লোকেশনে লেহ্-তে চিনের অংশ হিসেবে দেখানো হয়েছিল।
বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। টুইটারের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। ওই স্পর্শকাতর এলাকাকে কোন যুক্তিতে চীনের অংশ হিসেবে দেখানো হলো যৌথ সংসদীয় কমিটির সামনে হাজির হয়ে তা ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয় টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডোরসেকে।
বার্তাবাজার/এসজে