মায়ের অভিযোগে কারাগারে মাদকাসক্ত ছেলে

নীলফামারীর সৈয়দপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে প্রাশসনের কাছে অভিযোগ করেন তারই মা। অভিযোগের ভিত্তিতে ছেলে রেজাউল করিম খোকনকে (৩০) ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

আজ (বুধবার) সন্ধ্যায় সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম এই দণ্ড দেন।

জানা যায়, উপজেলার বাঙ্গালীপুর গ্রামের আলো রেখা নামের এক নারী তার মাদকাসক্ত ছেলে রেজাউল করিম খোকনের নামে থানায় অভিযোগ দেন। পরে পুলিশের সহযোগীতায় খোকনকে আটক করে তিনি ভ্রাম্যমাণ আদালতে গিয়ে হাজির হন। পরে আদালত ঘটনার বিস্তারিত শুনে এই রায় দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম এই রায়ের কথা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর